চরভদ্রাসনে দূর্গম চরে ত্রান বিতরন

এএস কাজল, চরভদ্রাসন (ফরিদপুর) ঃ 
ফরিদপুর চরভদ্রাসনের চরঝাউকান্দা ইউনিয়নের দূর্গম চরে বন্যার্ত ২৩২ পরিবারের মাঝে রবিবার ১০ কেজি করে ত্রানের চাল ও শুকনা খাবার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা । 

এ সময় তার  সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস (অ:দা:), আরডিও কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম,  এআরডিও সোহরাব আলী, এসএই কামরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ফারুক বিশ্বাস প্রমূখ। 

বন্যা কবলিত এলাকায় গিযে দেখা যায় অধিকাংশ বাড়িতেই বাঁশের মাচা পেতে  বসবাস করছে অসহায় মানুষ। ভাঙ্গা জানালা দিয়ে ত্রানের নৌকার দিকে তাকিয়ে আছে দুস্থ নারী-শিশু। উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি ভাসমান বাড়িতে ঘুরে ত্রান পৌছে দেন। ফেরার পথে তিনি ভাঙ্গনের ঝুকিতে থাকা হুকুম আলী চুকদার স:প্রা: বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি জানান সোমবার চরহরিরামপুর  ইউনিয়নের  বন্যা কবলিতদের মাঝে ত্রান বিতরন করা হবে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment