নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় বাচ্চু রাজাকারকে (আবুল কালাম আজাদ) ভারত থেকে ফেরত চেয়েছে বাংলাদেশ।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ভারতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার ভারতে আছে কিনা তা বাংলাদেশ সরকারের জানা নেই। যদি ভারতে থেকে থাকে তাহলে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে।’
ভারতে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, বৈঠকে বন্দি বিনিময় চুক্তিসহ বেশ কিছু এজেন্ডা দেওয়া হয়েছে এবং ভারত সরকার তা গুরুত্ব সহকারে নিয়েছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। জঙ্গি ও সন্ত্রাস দমনে ভারত সরকার আমাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশের সুদিন এবং দুর্দিনসহ সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা করবে ভারত।

0 comments :
Post a Comment