ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জঙ্গি বিরোধী সমাবেশ

সঞ্জিব দাস : 
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার বলেছেন, আইএস হচ্ছে ইসরাইলের সৃষ্টি। ফলে আইএস কখনো ইসরাইলের ওপর হামলা করেনা। তারা শুধু মুসলিম অধ্যুষিত দেশগুলোর উপর হামলা চালায়। যারা পবিত্র রমজান মাসে ও ঈদের জামাতে হামলা চালাতে পারে তারা কখনো মুসলিম হতে পারেনা। ফরিদপুর সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি । 
আজ সোমবার বিকেলে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শত্রু এদের মুলোৎপাটন করবোই’-এ প্রত্যয়কে সামনে রেখে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয় স্থানীয় থানা রোডে।
মো. আবু কাওছার আরও বলেন, বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল অবস্থা তৈরীর চেষ্টা করছেন। তাদের এ চেষ্টা কখনো সফল হবেনা যতই ষড়যন্ত্র করা হোক না কেন কোন ষড়যন্ত্রই সফল হবেনা। যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। 
এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শামীম শাহরিয়ার।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী। আরও বক্তব্য দেন কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু নাঈম, অনিমেষ রায়, সৈয়দ সোহেল রেজা প্রমুখ।  
সমাবেশের শুরুতে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।#

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment