বিদ্যুৎকর্মীদের উদাসিনতায় প্রাণ গেল কৃষকের!

সালথা প্রতিনিধি : 
ফরিদপুরের সালথায় বিদ্যুৎ স্পৃষ্টে সামচেল মাতুব্বার (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামচেল রামকান্তপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার মৃত মনিরুদ্দীন মাতুব্বার ছেলে। 
জানা গেছে, কয়েকদিনের ভারি বর্ষনে রবিবার সকালে রামকান্তপুর পূর্বপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের মেন তার ছিড়ে যায়। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেয়। খবর পেয়ে অফিসের ২ ব্যাক্তি উক্ত এলাকা ঘুরে আসে। কিন্তু লাইনের ছিড়ে যাওয়া তার ওভাবেই ফেলে রাখেন। ঘটনার দিন সকালে সামচেল মাতুব্বার পায়ে হেটে ঐ পথ দিয়ে আসতে ছিলেন। এসময় ছিড়ে যাওয়া তারে সে জড়িয়ে যায়। তখন স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান বলে এলাকাবাসী জানিয়েছেন। 
নিহতের চাচাতো ভাই কাদের মাতুব্বার জানান, বিদ্যুৎ অফিসের লোকের অবহেলায় ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে সে মারা যায়। আর যদি রবিবারে বিদ্যুতের লোকজন ছিড়ে যাওয়া তারটি ঘুচিয়ে রাখতো তাহলে এমন দূর্ঘটনা ঘটতো না।সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment