ফরিদপুরে নারীসহ দুই জনকে হত্যা ও শশুরবাড়ীতে জামাতার ঝুলন্ত লাশ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পৃথক ঘটনায় নারীসহ দুই জনকে হত্যা করা হয়েছে এবং শশুরবাড়ী থেকে এক জামাতার লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকা থেকে রাকিব হোসেন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে হাটগোবিন্দপুর গ্রামের কাঠমিস্ত্রি ওহাব মোল্যার পুত্র রাকিব তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে কানাইপুর যায়। পরে রাত ১০টার দিকে তার বাবার সাথে কথা হয় কানাইপুর থেকে সে বাড়ী ফিরছে। এরপর সে আর বাড়ী ফিরে না এলে বাড়ীর লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোজাখুজি করেও পায়নি রাকিবকেরোববার সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রাকিব কানাইপুরের হাটগোবিন্দপুর গ্রামের কাঠমিস্ত্রি ওহাব মোল্যার পুত্র। রাকিব মোটর সাইকেল ভাড়ায় চালাতো বলে জানাযায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এনায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। খুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

অপরদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের জরিমানা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে স্বামী জব্বার মাতুব্বর বটি দিয়ে কুপিয়ে খুন করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায় ওইদিন ইফতারির সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী জব্বার ঘরে থাকা বটি দিয়ে কোপালে ঘটনাস্থলে স্ত্রী জরিনা বেগমের মৃত্যু হয়। ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন থানায় খবর দিলে লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্ত মাখা বটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামের মাছেম মৃধার বাড়ী থেকে রবিবার সকালে তার মেয়ে জামাই মো. মনিরের (৩৫) গলায় ফাসঁ দেওয়া লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত মনিরের বাড়ী রাজবাড়ীতে।  কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. বেলাল জানান, আজ সকালে বাড়ীর লোকজন ঘড়ের ভিতর তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তিনি জানান, মনির শ্বশুর বাড়ীতে থেকে ব্যবসা করতো। # 

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment