সরকার উৎখাতে ও তৃতীয় শক্তিকে আমন্ত্রন জানাতেই পরিকল্পিত হত্যাকান্ড

 ফরিদপুরে এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার উৎখাতে ও তৃতীয় শক্তিকে পুনরায় আনতে সুপরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানো হচ্ছে। এই ষড়যন্ত্র জনগণ কোনদিন সফল হতে দেবেনা। 

রোববার সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, নির্বাচনের বিকল্প কোন পন্থা নেই সরকার পতনের। কাজেই অসান্ত পরিবেশ তৈরি করে তৃতীয় পক্ষকে আসার ক্ষেত্র তৈরি করার পরিকল্পনা থেকে জাতি মুক্তি চায়।

হলি আর্টিজান রেস্তোরায় হামলাল ঘটনায় দু:খ প্রকাশ করে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত বাজে ইঙ্গিত।  তিনি বলেন, বিপথগামীদের দিকে পরিবারকেই খেয়াল রাখতে হবে। 

ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে এসময় পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহা উপস্থিত ছিলেন।

ইফতার অনুষ্ঠানে হলি আর্টিজান রেস্তোরায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় তাদের স্মরণে নিরাবতা পালন করা হয়। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment