ফরিদপুর প্রতিনিধি :
রাত পোহালেই ঈদ। এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে শরিক হবে নানা বয়সের মুসলমান সমম্প্রদায়ের মানুষ। মহা সম্প্রীতির এ ঈদের জামাত সুষ্ঠভাবে সম্পন্ন করতে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ফরিদপুর জেলার এক হাজার একশ ৮৬ ঈদগাঁহ ময়দানের।
ফরিদপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল আটটায় শহরের কমলাপুর চাঁদমারী এলাকার কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে। আর জাকের পার্টির আয়োজনে জেলা শহরের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে সকাল ১০টায়।
এছাড়া সকাল সোয়া আটটায় শহরের চকবাজার জামে মসজিদ, সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুলিশ লাইনস ময়দান, শামসুল উলুম মাদ্রাসা, চুনাঘাটা ঈদগাঁ ময়দান, ফরিদপুর রেলস্টেশন মসজিদ, মাস্টার রেল কলোনী মসজিদ,বায়তুল মোকাদ্দেম মসজিদ ও আলীপুর কবরস্থান মসজিদে। সকাল পৌণে নয়টা শাহ ফরিদ মসজিদে। সকাল ৯টায় কমলাপুর মাটিয়া কবরস্থান মসজিদ এবং সাড়ে নয়টায় ফরিদপুর জেলা কারাগার ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ১০টায় জেলার সদরপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিল ও মধুখালী উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে।
জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া জানান, ১২ থেকে ১৫ হাজার মানুষ যাতে ঈদের নামাজ আদায় করতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০ফরিদপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল আটটায় শহরের কমলাপুর চাঁদমারী এলাকার কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে। আর জাকের পার্টির আয়োজনে জেলা শহরের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে সকাল ১০টায়।
এছাড়া সকাল সোয়া আটটায় শহরের চকবাজার জামে মসজিদ, সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুলিশ লাইনস ময়দান, শামসুল উলুম মাদ্রাসা, চুনাঘাটা ঈদগাঁ ময়দান, ফরিদপুর রেলস্টেশন মসজিদ, মাস্টার রেল কলোনী মসজিদ,বায়তুল মোকাদ্দেম মসজিদ ও আলীপুর কবরস্থান মসজিদে। সকাল পৌণে নয়টা শাহ ফরিদ মসজিদে। সকাল ৯টায় কমলাপুর মাটিয়া কবরস্থান মসজিদ এবং সাড়ে নয়টায় ফরিদপুর জেলা কারাগার ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ১০টায় জেলার সদরপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিল ও মধুখালী উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে।
জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া জানান, ১২ থেকে ১৫ হাজার মানুষ যাতে ঈদের নামাজ আদায় করতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে। #
মো. মনিরুল ইসলাম টিটো

0 comments :
Post a Comment