মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় ১৯ পিস ইয়াবাসহ মাসুদ মাতুব্বর (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বড়দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। মাসুদ উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের সাবেক সেনা সদস্য সলেমান মাতুব্বরের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

0 comments :
Post a Comment