মধুখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন


শাহজাহান হেলাল, মধুখালী ঃ 
বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কামপ্লেক্স এর আয়োজনে তাদের মিলনায়তনে আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মালেক, ডা. সুদিপ্ত দাস শাওন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্যা, ব্র্যাক মা ও শিশু স্বাস্থ্যও মানেজার মো. আনোয়ার হোসেন,মধুখালী প্রেসক্লাব সাবেক সাদারন সম্পাদক ও কলামিষ্ট আকরাম খান, সাংবাদিক এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী, স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ্জাহান মিয়া প্রমুখ। অবহিতকরণ সভায় জানান, আগামী ১৬ জুলাই মধুখালী উপজেলায় মোট ২১৭টি কেন্দ্রে  ৬ থেকে ১২মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৬ হাজার শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment