ফরিদপুরকে সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তোলা হবে -এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরকে সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সব শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার আলহাজ্ব খন্দকার মোশাররফ হোসেন এমপি।

শনিবার সন্ধ্যায় তিনি ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় তিনি বলেন, শান্তির জনপদ ফরিদপুর। এ জনপদের উন্নয়নে সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসানের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহা, ফরিদপুর প্রেসকাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment