কমান্ডো অভিযান সমাপ্ত, পরিস্থিতি নিয়স্ত্রণে

১৩ জন জীবিত উদ্ধার, ৫ জন নিহত

ঢাকা: গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে কমান্ডো অভিযানে ৫ জনের মরদেহ ও ১২জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। ৪৫ মিনিট ধরে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার (০২ জুলাই) সকালে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান, ভেতর থেকে এখন পর্যন্ত ৫জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২জনকে জীবিত উদ্ধার করা হয়ছে। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আর্টিজান নামে ওই রেস্টুরেন্টের ভেতরে এখনো বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স অবস্থান করছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে সরিয়ে আনা হয়েছে। তাদের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা: মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে গুলশানের আর্টিসান হলি বেকারি থেকে। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ১৩ জনকে। নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র বাংলানিউজকে এই তথ্য জানিয়েছে। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে একজন জাপানি নাগরিক বলে জানা গেছে।

এর আগে টানা ৪৫ মিনিটের কমান্ডো অভিযানের মধ্য দিয়ে অবসান ঘটানো হয় প্রায় ১২ ঘণ্টার জিম্মিদশা।
মুহুর্মুহূ গুলি ও গ্রেনেডের শব্দে চলতে থাকে ৪৫ মিনিটের ওই অভিযান। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে সোয়া ৮টা পর্যন্ত চলে এই গোলাগুলি। পরে গুলির শব্দ থেমে এলে ফায়ার ব্রিগেডের সদস্যরা উদ্ধার অভিযানে এগিয়ে যান।

অভিযান শেষে ফিরলেন সেনা ও নৌ প্রধান

ঢাকা: রাজধানীর গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সৃষ্ট জিম্মি সংকটের অবসানের পর ফিরে গেলেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
শনিবার (০২ জুন) সকাল সোয়া ৮টার দিকে তারা ঘটনাস্থলে ঢোকেন। গাড়ি নিয়ে সেখানে যান তারা। তবে সংবাদমাধ্যমের জন্য ঘটনাস্থলের চারপাশ ছিল প্রবেশের অনধিকার। অভিযান শেষ করে তারা সকাল ৯টার দিকে ফিরে যান।
তবে সংবাদকর্মীদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। ফলে অভিযান বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment