ফলোআপ : ফরিদপুরে খ্রিস্টান যুবককে গুলি করে হত্যা

ন্যায় বিচারের দাবী শোক সন্তপ্ত পরিবার 
ও  এলাকাবাসীর
ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের রঘুনন্দনপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ছোটন বিশ্বাস (৩২) এর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়ীতে নিয়ে আসলে শোকের মাতম চলে। ছোটন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী শোক সন্তপ্ত পরিবার ও এলাকাবাসীর। 

অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কুদ্দুসুর রহমান জানান, রাজবাড়ী রাস্তার মোড় নামে পরিচিত রঘুনন্দনপুরে ঢাকাগামী বাস কাউন্টার নিয়ন্ত্রনকে কেন্দ্র করে সোমবার দিবাগত রাত নয়টার দিকে ২০/২৫ জনের একটি স্বশস্ত্রগ্রুপ হামলা চালিয়ে অম্বিকাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঘুনন্দনপুর এলাকার মো. কামাল শেখ ও ০৯ নং ওয়ার্ড যুবলীগ সদস্য, খ্রিস্টান সম্প্রদায়ের যুবক ছোটন বিশ্বাসকে গুলি করে আহত করে। এসময় লাবলু শেখ ও নয়ন শেখকে কুপিয়ে, পিটিয়ে আহত করা হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গুরুত্বর অবস্থায় ছোটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ছোটনের মৃত্যু হয়। রাতেই ছোটনের লাশ নিয়ে আসা হয় নিজ গ্রাম রঘুনন্দনপুরে।

আকষ্মিক এধরনের হামলা ও হত্যার ঘটনায় হতভম্ব স্থানীয় অধিবাসীসহ আওয়ামীলীগ নেতারাও। আর কোন সান্তনাই যেন মানছেনা বয়োবৃদ্ধ মায়ের মনে। 

প্রতিবেশীরা জানায়, বৃদ্ধ মা, এতিম ভাগ্নে আর স্বামী পরিত্যাক্তা বোনের ভরণ পোষনের দ্বায়িত্ব ছিল ছোটনের কাঁধে। বাস কাউন্টারে দিনভর শ্রম দিয়ে উপার্জিত অর্থেই চলতো তাদের সংসার।

স্থানীয় ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম জানান, ছোটনের মৃত্যুতে পরিবারটি উপার্জনহীন হয়ে পড়েছে।

এমন নির্মম হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবী স্থানীয়দের। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তাই ছোটনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী তাদের।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এঘটনায় আটজনকে আসামী করে মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। #



Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment