বনদস্যু মজনু ও ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণ

বাগেরহাট: 

সুন্দরবনের বনদস্যু ‘মজনু ও ইলিয়াস’ বাহিনীর দুই প্রধানসহ তাদের অপর নয় সহযোগি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আতত্মসমর্পণ করেছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করে তারা। বনদস্যু মাস্টার বাহিনীর পর বনদস্যু মজনু এবং ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণের এটি দ্বিতীয় ঘটনা।
এর আগে গত ৩১ মে সুন্দরবনের আরেক বনদস্যু ‘মাস্টার বাহিনী’র প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার ও তার দশ সহযোগি আত্মসমর্পণ করে। ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মাস্টার বাহিনী ৫২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ড গুলি জমা দেয়। বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যরা বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দি রয়েছে।
জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বিদেশি একনলা বন্দুক, ৩টি দোনলা বন্দুক, ২টি এয়ার রাইফেল, ৩টি ওয়ান স্যুটারগান, ৫টি সার্টারগান, একটি রিভলবর ও বিভিন্ন ধরনের ১ হাজার কুড়িটি গুলি।
আত্মসমর্পণ করা দস্যুদের মধ্যে রয়েছে খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকার আমির আলী গাজীর ছেলে মজনু বাহিনীর প্রধান মজনু গাজী, তার দলের সদস্য বাবুল হাসান, জাহাঙ্গীর হোসেন রহমত, ইদ্রিস আলী, ইসমাঈল হোসেন, মজনু শেখ, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, এনামুল হোসেন এবং খুলনার কয়রা উপজেলার মহেশরীপুর গ্রামের আবু বক্কও গাজীর ছেলে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াস গাজী ও তার সহযোগি নাসির হোসেন। সদস্যদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment