ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ৯৬ সে.সি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ফরিদপুর প্রতিনিধি : 
গত কয়েদিন পদ্মার পানি বেড়ে এখন বিপদসীমার ৯৬ সে.সি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফরিদপুর জেলার তিনটি উপজেলা ১১টি ইউপির অধিকাংশ জায়গা তলিয়ে গেছে। ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির ব্যপক অবনতি হয়েছে। প্রায় ১৫ হাজার পরিবারের অর্ধলক্ষ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ইতিমধ্যে এসব এলাকার বাড়িঘর,রাস্তাঘাট পানির নীচে তলিয়ে গেছে। 

শুক্রবার বিকালে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউপির ভাজনডাঙ্গা পদ্মা নদীর সংলগ্ন এলাকার কাচা (মাটির তৈরী) বেড়ী বাধ ভাঙ্গনের মুখে পরে। পরে প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় বালির বস্তা ফেলে সেটাকে প্রাথমিক ভাবে ভাঙ্গনের হাত থেকে রক্ষার চেষ্ঠা চলছে।   

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার ইদ্রিস আলী জানান, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ২১ সে. মি. বৃদ্ধি পেয়ে  বিপদসীমার ৯৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ফরিদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রুবায়েত হায়াত শিপলু জানান, ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় বন্যাদূর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৫ মে.টন চাল ও ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment