ফরিদপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, পদ্মানদী বেষ্টিত ফরিদপুরের বিভিন্ন্ চরের উন্নয়নে উদ্যোগ গ্রহন করা হচ্ছে। সকল সুবিধা নিশ্চিত করতে চরকে মূল ভুখন্ডের সাথে সংযুক্ত করা হবে। সে লক্ষ্যে ভাজনডাঙ্গা মোড়ে ৫৫০ মিটার, গেন্দু মোল্লার হাঁটে ৮৫০মিটার ও মোহন মিয়ার হাঁটে ১৫০মিটার মোট তিনটি ব্রিজ এবং ১৫ কিলোমিটার পাকা সড়ক নির্মানের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
শুক্রবার বিকালে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের বন্যাপরিস্থিতি দেখতে গিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি বন্যার্তদের সবধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
এসময় মন্ত্রীর পুত্র ও প্রধানমন্ত্রীর একমাত্র জামাতা মাসরুর হোসেন মিতু, মন্ত্রীর জামাত ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. হাবিব-ই-মিল্লাত, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন। #

0 comments :
Post a Comment