কাজী সিরাজকে অবাঞ্চিত ঘোষনা!

মো. মনিরুল ইসলাম টিটো ঃ  
বাংলাদেশ কৃষকলীগ, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার ব্যানারে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী ও জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। 
শনিবার দুপুরে ওই সভায় আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবু হোসেন তালুকদারের সভাপতিতে ¡ ও উপজেলা  আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়ার পরিচালনায় জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষে জনসচেতনতা ও সজাগ রাখার মূল উদ্দেশ্য বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি মকিবুল হাসান পুটু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা  আ.লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, আ.লীগ নেতা হুমায়ুন কবীর বাবু হাদী, ওবায়দুর রহমান জাফর, মো. জালাল উদ্দিন আহম্মেদ, আ. আলিম সোজা, টগরবন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদৌল্লাহ রানা, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মো.মিজানুর রহমান, সাংবাদিক কবীর হোসেন প্রমুখ। 
বক্তরা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গসংগঠন তৎপর রয়েছে। আলোচনা সভায় জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন এবং সজাগ থাকার জন্য নেতাকর্মীদের আহবান করা হয়। এসময় আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদানকারী সাবেক সাংসদ কাজী সিরাজের সমালোচনা করে বলেন, তিনি ফরিদপুর-১ আসনের জনগনের সাথে প্রতারনা করে আ.লীগ থেকে দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করে আ.লীগের বিরুদ্ধে তিনি যে আপত্তিকর বক্তব্য রেখেছিলেন তার বিচার না হওয়া পর্যন্ত এ জনপদের নেতাকর্মীরা তাকে আ.লীগে মেনে নিতে পারেনা। বক্তারা কাজী সিরাজুল ইসলামকে আলফাডাঙ্গায় অবাঞ্চিত ঘোষনা করেন।
এদিকে এ প্রসঙ্গো কাজী সিরাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে ঘনিষ্টজনদের পক্ষ থেকে জানানো হয়।
তবে কাজী সিরাজুল ইসলামের রাজনৈতিক প্রতিনিধি আকরামুজ্জামান মৃধা রুকু বলেন, মঞ্চে দাড়িয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। যারা আজ মঞ্চে দাড়িয়ে তাকে অবাঞ্চিত ঘোষনা করছেন কাল কাজী সিরাজ এলাকায় আসলে তারাই পাশে গিয়ে দাড়াবেন। তিনি জানান, আজ যারা কর্মসূচীর আহ্বান করেছেন তারা কৃষকলীগের বৈধ কমিটি নয়, ওই কমিটির কোন অনুমোদন নেই। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment