চরভদ্রাসনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আবদুস সবুর কাজল, চরভদ্রাসন ঃ
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৬ জুলাই শনিবার শুরু হয়েছে। জানা যায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১০৩ টি কেন্দ্রে ১১,৭৫০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

 ৬-১১ মাস বয়সী ১২৫০ শিশুকে ১টি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ১০হাজার ৫শত শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এ বিষেয়ে উপজেলা স্বাস্থ্য প:প(ভারপ্রাপ্ত)কর্মকর্তা ডা:আশরাফুর রহমান(তামিম) ও এম.টি.ইপি.আই মোঃ কামরুল হাসান জানান অত্র উপজেলায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়া সত্বেও মায়েরা তাদের শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে কেন্দ্রে নিয়ে আসছে । যোগ্য সব শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পায় সে বিসয় নিশ্চিত করতে উপজেলার প্রতিটি কেন্দ্রে আমাদের মনিটরিং চলছে ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment