শাহজাহানহেলাল, মধুখালী ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হলেও পানি সংকটে উৎপাদিত পাট নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। আষাঢ় মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই। এতে পানিশুন্য রয়েছে উপজেলার খাল, বিল ও পুকুরসহ নদী-নালা। বাপম্পার ফলন হলেও পানির অভাবে পাট এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাড়িয়েছে। দুঃখ আর হতাশায় দিন কাটছে পাট চাষীদের।
কয়েকজন পাটচাষী জানান, গেল বছর ভালো দাম থাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা পাটের আবাদ করেছেন। এখন পানি না থাকায় অজানা আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।
চাষীদেও মতে, পর্যাপ্ত পানিতে পাট পঁচাতে না পারলে নষ্ট হবে রং এবং মান। ফলে প্রত্যাশানুযায়ী মূল্য না পাওয়ার শংকায় রয়েছেন চাষীরা। আর শংকা সত্তি হলে ব্যাংক ঋণ পরিশোধে বিপাকে পড়তে হবে বলেও মনে করছেন চাষীরা।
পাট চাষীদেও দাবী, মাঠে মাঠে বাম্পার ফলন হওয়া পাট থাকলেও পানির অভাবে তা কাটা যাচ্ছেনা। তারা ভারী বর্ষনের অপেক্ষায় রয়েছেন।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় পাটে বিছা পোকার আক্রমন করেছে বলেও জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েচে, এবছর মধুখালী উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৮৪৮০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে গড় উৎপাদন ধরা হয়েছে ২ মেট্রিক টন। #

0 comments :
Post a Comment