ফরিদপুরে এক সাংবাদিকে কুপিয়ে জখম করেছে সস্ত্রাসীরা

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের চিতারখোলার নামক এলাকায় দৈনিক সোনালী খবর পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইউনুস আলীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। 

রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দস ফকির ও আহতের স্বজনরা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সাংবাদিক ইউনুস আলী ওই এলাকায় গেলে সন্ত্রাসীরা তার পেছন থেকে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্বক জখম করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওই সাংবাদিকের বড় ভাই মো. গিয়াসউদ্দিন জানান, ইউপি নির্বাচন কেন্দ্রীক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চিন্নিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে নগরকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment