ফরিদপুরে হত-দরিদ্রদের প্রতি সহযোগীতার হাত বাড়ালেন যুবদল নেতা

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায়, দরিদ্রদের প্রতি ব্যক্তি পর্যায় থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রী যুবদল নেতা। প্রতিবছরের ন্যায় এবারও ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্রদের মাঝে শাড়ী-লুঙ্গি ও পাঞ্চাবী বিতরন করেন তিনি।

সোমবার কেন্দ্রীয় যুবদলের গনশিা বিষয়ক সহ সম্পাদক মাহাবুবুল হাসান ভুইয়া পিংকু যুবদলের পক্ষ থেকে বিগত দিনের ধারাবাহিকতায় সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের কয়েকশত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শাড়ী-লুঙ্গি ও পাঞ্চাবী বিতরন করেন।

এসময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইসলাম মাষ্টার, যুবদল নেতা মো. কাইয়ুম মোল্লা,  জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা মো. সেলিম মিয়া, শহর ছাত্রদলের সভাপতি গাজী মাহবুব, ফরিদপুর সাইবার দলের সাধারন সম্পাদক আওয়াল খান লালন প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment