ফরিদপুরে এলজিআরডি মন্ত্রী
ফরিদপুর প্রতিনিধি :
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
ফরিদপুর প্রতিনিধি :
স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবেনা বুঝেই টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এভাবে ক্ষমতায় যাওয়া যাবেনা।
সোমবার ফরিদপুরের কানাইপুর ও কৈজুরি ইউনিয়নের হতদরিদ্র ছয় হাজার পরিবারের মধ্যে চাল ও শাড়ি বিতরণকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, নীরিহ এতগুলো লোককে হত্যা করা হলো। এর উদ্ধেশ্য সরকার পতন ও তৃতীয় শক্তিকে আমন্ত্রন জানানো। কিন্তু এ চেষ্টা কখনোই সফল হবেনা।
কানাইপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, কোতয়ালী আওয়ামীলীগে সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ বক্তদব্য রাখেন। #
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment