বন্ধ হচ্ছে পিস টিভির সমপ্রচার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কাল সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেবে।

ভারতীয় টেলিভিশন চ্যানেল পিস টিভির সমপ্রচার বাংলাদেশে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আমু বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজের বয়ান নজরদারি করা হবে। আর যাঁরা খুতবা পড়াবেন, তাঁরা যেন প্রকৃত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন, সে বিষয়টিও দেখা হবে।

আজকের বৈঠকে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ও শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের কাছে জঙ্গি হামলার ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর যেসব সদস্য সক্ষমতা দেখিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে। 

তবে পুলিশের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক অস্ত্র দিতে হবে এবং তাদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলার ঘটনায় দায়ের হওয়া ৩৭টি মামলার মধ্যে কোনিও হোশি, সিজার তাবেলা হত্যাসহ ১৪টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়। বাকিগুলো তদন্তাধীন।

এ ছাড়া বৈঠকে গুলশান হামলার ঘটনায় সিএনএনের সমপ্রচারের কড়া সমালোচনা করা হয়েছে। আইনশৃঙ্খলাুসংক্রান্ত কমিটির সদস্যরা মনে করেন, উদ্দেশ্যমূলকভাবে সিএনএন প্রায় দেড় দিন ধরে ওই ঘটনা প্রচার করেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ কয়েকজন মন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment