ফরিদপুর প্রতিনিধি :
সোমবার বিকেলে ফরিদপুর শহরে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে অংশ নেয়া শতাধিক নেতাকর্মী রাত থেকে সকাল পর্যন্ত চোখের রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শওকত আলী জাহিদ জানিয়েছেন, সমাবেশ চলাকালেই মঞ্চে এবং মঞ্চের সামনে থাকা নেতাকর্মীরা চোখে জ্বালা পোড়া অনুভব করে। পরে রাত থেকেই আক্রান্তদের অবস্থা গুরুত্বর হতে থাকে। রাত থেকে সকাল পর্যন্ত দেড় শতাধিক আক্রান্তরা সদর হাসপাতাল, ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল, বিএনএসবি চক্ষু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আক্রন্তরা জানান, হঠাৎ করেই চোখ লাল হয়ে যাওয়া এবং জ্বালাপোড়া অনুভুত হয়। এক পর্যায়ে চোখ বন্ধ হয়ে ফুলে যেতে থাকে।
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কামরুল ইসলাম জানান, সবাই এক ধরনের স্প্রে থেকে আক্রান্ত হয়েছে বলে প্রাথুমকভাবে ধারণা করা হচ্ছে। আক্রান্ত সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment