ফরিদপুরের মার্কেটগুলো শেষ মূহুর্তের বিকিকিনিতে জমজমাট

ফরিদপুর প্রতিনিধি : 
কয়েকদিন গেলেই ঈদ। শেষ মূহুর্তে ফরিদপুরের বিপণিবিতানগুলো ক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। 

দোকানীরা জানান, দেশী তৈরি শাড়ী থ্রিপিসের ব্যপক চাহিদা রয়েছে। পাশাপাশি ভারড়ীয় পন্যেরও যথেষ্ট চাহিদা রয়েছে। তারা জানান, দুই থেকে ১২ হাজার টাকার মূল্যের মধ্যে কাপড় বিক্রি হচ্ছে বেশী।

এদিকে মার্কেটগুলোতে ঘুরে ঘুরে পছন্দের কাপড়টি সংগ্রহ করতে পেরে অনেক ক্রেতা সন্তোষ প্রকাশ করলেও বরাবরের মত বিপাকে রয়েছে মধ্যম আয়ের ক্রেতারা। পন্য কিনলেও মূল্য নিয়ে বাড়াবাড়ির অভিযোগ রয়েছে তাদের।

আর পিতামাতার সাথে এসে পছন্দের পন্যটি কিনতে পেরে খুশি শিশুরাও।

অপরদিকে মার্কেটগুলোতে ক্রেতার সমাগমসহ নাড়ীর টানে শেকরে ঈদের আনন্দ উদযাপন করতে আসাদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে প্রশাসন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সাদা পোষাকে অরিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও ঘরে ফেরাদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছৈ। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment