ডেস্ক রিপোর্ট : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বুধবার।
২৯ রোজার পর শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার ৩০ দিন রোজা পালন শেষে বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে।
এ ছাড়া ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশেও ঈদ উদ্যাপিত হচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এ বছর বাংলাদেশেও ৩০ রোজা পালন করতে হচ্ছে। শাওয়াল মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে এবং ওই দিনই পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।

0 comments :
Post a Comment