ফরিদপুরে ষাঁড় প্রদর্শনী

ফরিদপুর প্রতিনিধি 
প্রাণি সম্পদ উন্নয়নে ফরিদপুরে ষাঁড় প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় অবস্থিত কবি জসীম উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিভিন্ন গ্রাম থেকে ৪০টি ষাঁড় নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন কৃষকরা।

এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের হেড অব ম্যাকেটিং ডা. দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধ্না অতিথি ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভ্যাটেনারী সার্জন প্রভাস সেন, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রদর্শনীতে প্রথম পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়। এছাড়া ষাঁড় মালিকদের মোবাইল ফোন সেট, প্রেসার কুকুার, সিলিং ফ্যান ও ছাতা দেওয়া হয়েছে।

ফরিদপুর এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড এ প্রদর্শনীর আয়োজন করে।#

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment