নগরকান্দায় আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে ওসিব চেয়ারম্যানের বাড়ীর সামনের সড়কে দূর্বৃত্তরা ‏হামলা চালিয়ে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় তার ভাই শাহিদ মাতবর আহত হয়েছেন।

নিহত ওই ব্যাক্তির নাম মো. তেহার উদ্দিন মাতবর (৬০)। বাড়ী একই জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। তেহারউদ্দিন মাতুব্বর সালথা উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং তার ভাই শাহিদ মাতুব্বর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউপি সদস্য।

সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া জানান,শুক্রবার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ফিরোজ খানের বাড়িতে ইফতার মাহফিল ছিল।ওই মাহফিলে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে যোগদানের পর অপর সঙ্গী সাঈদ মাতবরকে নিয়ে অটোরিক্সায় চড়ে নিজ গ্রাম লক্ষণদিয়ায় ফিরছিলেন। পথিমধ্যে তারা বিনোকদিয়া গ্রামে ওসিব চেয়ারম্যানের বাড়ীর নিকট পৌছালে দূর্বৃত্তরা হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে উভয়কে জখম করে। এতে ঘটনাস্থলেই তেহার উদ্দিন মাতবর মারা যান। হামলায় সাবেক ইউপি সদস্য সাঈদ মাতবর আহত হয়েছেন। 

নগরকান্দা থানার ওসি মো. আফসারউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০ 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment