ফরিদপুর প্রতিনিধি :
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ন্কশী কাঁথার নানামূখী ব্যবহার নিশ্চিত হওয়ায় হওয়ায় বাজার বিস্তৃত হচ্ছে। জাতির উন্নয়ন করতে গেলে নারীদের ঘরে বসিয়ে রেখে সম্ভব নয়। সরকার সকল কাজে নারীদের অংশগ্রহন নিশ্চিত করেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে ফরিদপুর এলজিইডির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ন্কশী কাঁথা বুনন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশে উপনীত হলে মাথাপিচু গড় আয় থাকবে চার হাজার পাঁচশ ডলার। আর সে লক্ষ্য পূরণে সকলকে সম্পৃক্ত করে কাজ করছে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আহমেদের সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নাঈম মোহাম্মদ আব্দুস ছবুর, জেলা পুলিশ সুপার মো. জামিল হাসান, নির্বাহী প্রকৌশলী নুর হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অংশগ্রহনমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় তিন দিনের এ আবাসিক প্রশিক্ষণ কোর্সে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ও নর্থচ্যানেল ইউনিয়নের ৬০জন নারী অংশগ্রহন করে। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০



0 comments :
Post a Comment