ফরিদপুর প্রতিনিধি :
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামে প্রতিপক্ষের হামলায় সালাম সিকদার (৪০) নামে এক কৃষক খুন হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
ময়না ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান নাসির মো. সেলিম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাফর বিশ্বাস ও আলিম বিশ্বাসের পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। শনিবার দিবাগত রাতে আলিম বিশ্বাসের পক্ষের লোকজন মুরাইল এলাকার জাহাঙ্গীর বিশ্বাসকে পিটিয়ে আহত করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার সকালে উভয় পক্ষ সংঘবদ্ধ হয়। এসময় আহত জাহাঙ্গীরের চাচা সালাম সিকদারকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এদিকে এঘটনার পর মুরাইল ও আখালীপাড়া এলাকায় খন্ড খন্ড হামলায় অন্তত পাঁচজন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment