মধুখালীতে ভ্রাম্যমান আদালতের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

শাহজাহান হেলাল, মধুখালী ঃ 
সোমবার উপজেলার মরিচ ও পিয়াজ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওজন পরিমাপক (বাটকারা) বেশী থাকার অপরাধে ৫দোকানীকে হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার অভিযান পরিচালনা করেন। 

এ সময় বিএসটিআই এর পরিদর্শক মোঃ মিজানুর রহমান ওজনে বেশী থাকার কারনে ৬ টি বাটখারা (ওজন পরিমাপক) জব্দ করেন। বাংলাদেশ ওজন ও পরিমাফ অধ্যাদেশ ১৯৮২ এর ২৮/৪৫ ধারা মোতাবেক মোঃ বাদশা মৃধা, আকবর হোসেন, জিন্না আলী ও মামুন হোসেনকে প্রত্যেককে এক হাজার টাকা ও মোঃ বিল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment