ফরিদপুরে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :  
সাঁতারু অন্বেষন প্রতিযোগীতা “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” এর ফরিদপুরের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে ফরিদপুরের চানমারী আনসার ক্যাম্পের পুকুরে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

১১ বছর থেকে ১৮ বছর বয়সের প্রতিযোগীদের চারটি গ্রুপে প্রায় দুইশ জন সাঁতারু অংশ নেয়। জেলা ক্রীড়া সংস্থার সাধরান সম্পাদক এস এম এ আহসান তুহিনের সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মোহম্মদ আব্দুস ছবুর।


এসময় নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জাতীয় সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নাস, সুইমিং ফেডারেশনের জাতীয় কোর্চ তেগুন পার্ক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশের ৪৮৯টি জেলা থেকে বাছাই পর্ব শেষে চুড়ান্ত পর্বে এক হাজার সাঁতারুকে বাছাই করে ঢাকায় প্রশিণ দেওয়া হবে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment