সালথার ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ফরিদপুর প্রতিনিধি 
ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সালথা উপজেলার ৮ টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার শপথ পাঠ করান- জেলা প্রশাসক সরদার সরাফত আলী । 

জানা যায়, ৫ম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভাওয়াল ইউনিয়নে ফারুক-উজ্জামান ফকির মিয়া, আটঘর ইউনিয়নে শহীদুল হাসান খান সোহাগ, গট্টি ইউনিয়নে হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউনিয়নে খায়রুজ্জামান বাবু, রামকান্তপুর ইউনিয়নে আশরাফ আলী লিটু ও বলভদি ইউনিয়নে নুরুল ইসলাম আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। 

এছাড়াও মাঝারদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান মোল্যা (হামিদ) আওয়ামী লীগ বিদ্রোহী ও যদুনন্দী ইউনিয়নে আবুল খায়ের মুন্সী বিএনপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়। 

সরকারী গেজেট অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যানরা রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment