সঞ্জিব দাস :
ফরিদপুরের বিভিন্ন উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি হচ্ছে বলে জানা গেছে। প্রয়াতদের নির্ধারিত কবরস্থানে দাফন করার পর রাতের আঁধারে কে বা কাহারা কবর খুঁড়ে চুরি করে নিয়ে যাচ্ছে তা জানা যাচ্ছেনা। এতে দাফন করেও স্বস্তিতে থাকতে পারছেনা মৃতের আত্মীয়-স্বজন সহ সাধারন মানুষ।
জানাগেছে, সম্প্রতি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রাম কবরস্থান থেকে মোস্তফার মা, মাওলানা আঃ কাইয়ূম, হাজী মহিউদ্দীন মোল্যা, হান্নান শেখ, আমিনউদ্দীন মোল্যা, জালাল মোল্যার মৃতদেহ কবর থেকে চুরি হয়। স্বজনরা জানায় উল্লেখিতরা মাত্র সাত/আট মাস আগে মৃত্যুবরন করেন।
স্থানীয়রা জানায়, এর আগে উপজেলার গট্রি ইউনিয়ন থেকে লাশ চুরির ঘটনার সাথে জড়িত কয়েকজনকে স্থানীয় থানা গ্রেফতার করে কোর্টে সোপর্দ করার পর আদালতের মাধ্যমে তাদেও শাস্তি দেয়া হয়। সংগবদ্ধ চিহ্নিত ওই ব্যাক্তিরা ক”দিন আগে খুলনায় কঙ্কাল বিক্রির সময়ে হাতেনাতে ধরা পড়ে জেল খেটেও আবার একই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ তাদের।
এদিকে কিছুদিন আগে জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামের ফুসরা কবরস্থান থেকে ৫টি কঙ্গাল চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া কঙ্গালগুলোর মৃতদেহ গত এক বছর থেকে ছয় মাস আগে কবর দেওয়া হয়েছিলো বলে ওই চুরি যাওয়া কঙ্কালের স্বজনরা জানান। চুরি যাওয়া ৫টি কঙ্গাল গুলোর মধ্যে চারটি নারীর ও একটি পুরুষের। কঙ্গালগুলো স্থানীয় গ্রামের হালিম মোল্লা, রহিমা বেগম, তারা বেগম, ডালিম বেগম ও হাজেরা বেগমের ছিলো।
এছাড়াও সদর উপজেলার কমরপুর কবরস্থান থেকে একাধিক সময়ে কঙ্কাল চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবি আইন-শৃঙ্খলা বাহিনী এদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করবেন।#

0 comments :
Post a Comment