জঙ্গী ও সন্ত্রাসীদের স্থান ফরিদপুরের মাটিতে হবেনা -এলজিআরডিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি :  
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জঙ্গী ও সন্ত্রাসীদের স্থান ফরিদপুরের মাটিতে হবেনা। এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে কমিটি গঠন করে ব্যপক প্রচারণার মাধ্যমে জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। 

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী ফরিদপুরের বদরপুরে নিজ বাসভবন আফসানা মঞ্জিলে প্রশাসন এবং আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকমীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। 

তিনি বলেন একটি গোষ্ঠি দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে সুপরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটাচ্ছে। এ থেকে সকলকে সজাগ থাকতে হবে।

এসময় পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহা উপস্থিত ছিলেন। #



Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment