বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চরমোরাইল গ্রামে আ’লীগ কর্মী সালাম সিকদারকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী নাসিমা বেগম সোমবার উপজেলা বিএনপির সদস্য আলিম বিশ্বাস ও তার ভাই ময়না ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এলেম বিশ্বাসসহ ২৬জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছে। ময়না তদন্ত শেষে রোববার রাতে জানাজা শেষে সালাম সিকদারকে চন্দনী কবরস্থানে দাফন করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে ওই গ্রাম প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে শান্তি শৃংখলা রক্ষায় সার্বক্ষনিক পুলিশ মোতায়েন রয়েছে। মামলার তদন্তকরী কর্মকর্তা এসআই মো. ছানোয়ার হোসেন বলেন, আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। উল্লেখ্য রোববার মোরাইল-আখালিপাড়ায় আ’লীগ বিএনপি সংঘর্ষে বিএনপি সমর্থকদের সড়কির কোপে আ’লীগ সমর্থক সালাম সিকদার নিহত হন।

0 comments :
Post a Comment