ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামীলীগ কর্মী খুন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মোকছেদ শেখ (৫৫) নামে এক আওয়ামীলীগ কর্মী খুন হয়েছে। নিহত মোকছেদ একই গ্রামের মাছিম সেকের পুত্র।

ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম জানান, আজ বুধবার সকালে পাশের গুনবহা ইউনিয়নে রেনিনগর গ্রাম থেকে শতাধিক লোকজন ঢাল সড়কি নিয়ে মোকছেদ সেক ও হালিম সেকের বাড়ীতে হামলা করে। এতে হামলাকরারীদের ঢাল সড়কির আঘাতে ঘটনাস্থলেই মোকছেদ নিহত হয়। তিনি জানান, রেনিনগরের গ্রামের লোকজনের সাথে গত রবিবার ময়না গ্রামের লোকজনের সাথে পিকনিক নিয়ে মারামারি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই রেনিনগরের লোকজন ময়না গ্রামে আজ আবার হামলা করলে মোকছেদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহাকারী পুলিশ সুপার আমিনুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment