বিজয় পোদ্দার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনায় ফরিদপুরে বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও ভোগ আরাধনা করা হয়।
এর মধ্যে সোমবার সকালে শহরের শোভারামপুরে সাংবাদিক বিজয় পোদ্দারের বাসভবনে শিবাজী নিকেতনের উদ্যোগে দেবাদিদেব মহাদেবের আসনে ভোগরাগ ও আরাধনা করা হয়।
সন্ধ্যায় শহরের প্রধান বাণিজ্যিক এলাকা নিলটুলি স্বর্ণপট্রি শ্রী শ্রী কালিমাতার মন্দিরে প্রার্থনা ও ভোগ আরাধনার আয়োজন করেন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু পরিষদ, ফরিদপুর শাখার দপ্তর সম্পাদক পিকে সরকার প্রবোধ ও মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকার। #

0 comments :
Post a Comment