শাহজাহান হেলাল, মধুখালী ঃ
সোমবার উপজেলার গাজনা ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে ৪শ ৫০ পিস ইয়াবা ও ৪শ গ্রাম গাজা সহ ২ জনকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানা সুত্রে জানা গেছে উপ পরিদর্শক আঃ রব, উপ পরিদর্শক মনির ও উপ সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মির্জাপুর গ্রাম থেকে মোঃ আকিদুল সিকদার (৩২) পিতা আউয়ুব সিকদার, দিলিপ দে (৪০) পিতা রবিন্দ্র নাথ কে আটক করে । উভয়য়ের বাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার, আলোকদিয়া গ্রামে।

0 comments :
Post a Comment