মুকুল শরীফ, আলফাডাঙ্গা ঃ
গত ১ আগস্ট সোমবার রাত এগারটা ৪৫ মিনিটে (১৭ শ্রাবণ ১৪২৩) শরীফ আব্দুল ওহাব বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় বড়ছেলের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি . . . . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি প্রায় বছরখানেক ধরে ডাক্তারের পরামর্শে ছিলেন, তবে কোনরূপ ঔষধ সেবন করতেন না। তিনি ৩৫ বছর যাবত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জামালপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি জায়গা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জামালপুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে ওই এলাকায় তাঁর যথেষ্ট সম্মান ও ভালবাসা রয়েছে। শরীফ আব্দুল ওহাব ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আমির হোসেন শরীফের বড় ছেলে। বুড়াইচ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও ওয়ার্ড আ’লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনি ভাইব্রাদার সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাংবাদিক মুকুল শরীফের পিতা। আব্বার সাথে আমার শেষ কথা হয় দুপুর ৩টায়। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাই। #

0 comments :
Post a Comment