সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ফরিদপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পৌরসভা সংলগ্ন মুজিব সড়কে ফরিদপুর পৌরসভার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এ মানববন্ধন কর্মসুচিতে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধনে দাড়িয়ে বক্তব্য রাখেন, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন, পৌরসভার প্রধান প্রকৌশলী কাউসার আলী মোল্যা, সচিব তানজিলুর রহমান প্রমুখ। আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে থেকে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান পৌরমেয়র।

0 comments :
Post a Comment