চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯৬৬ পরিবারের মাঝে ত্রান বিতরন

মোঃ মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) ঃ 
ফরিদপুরের চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্থ্য ৯৬৬ পানি বন্দি পরিবারের মাঝে ১০কেজি করে ত্রানের চাল বিতরন করা হয়েছে। গত কয়েক দিনে বন্যার পানিতে উপজেলার কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে পরে। 

জানা যায় রবিবার রাত ৯টায় উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী বেড়িবাধঁটি পানির চাপে ভেঙ্গে গিয়ে মুহূর্তের মধ্যেই পানি বন্দি হয়ে পরে কয়েকটি গ্রামের প্রায় দুই হাজারের ও বেশি পরিবার পরিবার। শ্রোতের তোরে ভাসিয়ে নিয়ে যায় লুৎফর রহমান(৩৫) ও আলহাজ্ব মোঃমোচন এর বাড়ি এতে তাদের প্রায় দুইলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় তারা। উক্ত ঘটনায় স্থানীয় ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেন রুবেল স্থানীয়দের নিয়ে পানি থেকে উদ্ধার করে অনেক পরিবারের মানুষকে। 

বেড়িবাধঁ ভাঙ্গার পর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা ও উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন সোমবার ঘটনা স্থল পরিদর্ষন করেন এবং সোমবার দুপুরে জরুরি ভিত্তিতে গাজিরটেক ইউনিয়নে বেড়িবাধেঁর উপর আশ্রিত ২শত পরিবারের মাঝে ১০কেজি করে চাল ও শুকনা খাবার বিতরন করেন। এ ছাড়া প্রথম পর্বে চরঝাউকান্দা ইউনিয়নের ২৬৬ পরিবার,হরিরামপুর ইউনিয়নে ৩শত পরিবার ও সদর ইউনিয়নে ২শত পরিবারের মাঝে ত্রান বিতরন করার পাশাপাশি উপজেলার ৪ ইউনিয়নের ৪১২টি পানি বন্দি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরন করা হয়। 

উক্ত ত্রান বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)পারভেজ চৌধুরী, উপজেলা ভাইস চেয়রম্যান মোঃকাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির হোসেন খান,গাজিটেকের মোঃইয়াকুব আলী, ঝাউকান্দা  ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা,সদও ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান,অ:দা: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস ও হরিরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান কে.এম.ওবায়দুল বারি দিপু। 

জানা যায় দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের বরাদ্দকৃত চাল জেলা প্রশাসনের সহযোগীতায় প্রথম পর্বে উপজেরার ৪টি ইউনিয়নের ৯৬৬ পরিবারের মাঝে বিতরন করা হলেও পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার সকল পরিবারের মাঝে দ্রুত ত্রান বিতরন করা হবে। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment