পিতাকে কুপিয়ে পুত্রের আত্মহত্যা

মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর) 
ফরিদপুরের নগরকান্দায় পিতাকে এলোপাথারি কুপিয়ে মানসিক ভারসাম্যহীন পুত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
জানাগেছে, রোববার দুপুরে কদমতলী গ্রামের মানসিক ভারসাম্যহীন ইনতাজ মাতুব্বর (৩৫) পারিবারিক কলহের কারনে পিতা সামাদ মাতুব্বরকে (৬০) এলোপাথারী কুপিয়ে আহত করে। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় সামাদ মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রোববার রাতে ইনতাজ মাতুব্বর ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করে। ইনতাজ এর স্ত্রী ডলি বেগম জানান, দীর্ঘদিন যাবৎ  তার স্বামীর মাথার সমস্যার রোগে ভূগছে। তাকে পাগলের চিকিৎসা করানো হয়েছে। 
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফসার উদ্দিন বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment