ফরিদপুরে ৫শ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ 
ফরিদপুর শহরে ৫শ ৫পিস ইয়াবা সহ র‌্যা্েবর হাতে আটক-১।

র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যা
সোয়া ৭টায়  কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর  শহরের চরকমলাপুর রামকৃষ্ণ মিশন এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক সাড়ে ৭টায় উল্লিখিত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। 


আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জাহিদ মোল্লা (৪০), পিতাঃ-মৃত নাসির মোল্লা, সাং- উত্তর আলিপুর ৪নং ওয়ার্ড, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীর দেহ তল্লাশী পূর্বক তার পরিহিত লুঙ্গির সামনে বাম পাশে কোমরে গোঁজা অবস্থায় ০২টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি লালচে গোলাপী এবং সবুজ রংয়ের সর্বমোট ৫শ ৫পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং ধৃত আসামীর ডান হাতে থাকা একটি  বাজার করা প্লাস্টিকের তৈরী ব্যাগের মধ্যে রতি ০৫ বোতল ভারতীয় তৈরী চঐঊঘঝঊউণখ (কোডিন) উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ও চঐঊঘঝঊউণখ (কোডিন) সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা এবং চঐঊঘঝঊউণখ (কোডিন) সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment