শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ
শনিবার সকাল ১১টায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।
সারাদেশে ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আওতায় মধুখালী উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ এবং আশাপুর সিনিয়র মাদ্রাসা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতায় ডিজিটাল ল্যাব প্রাপ্ত হয়েছে।
ঢাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর উপজেলার গোপালদীতে অবস্থিত শুকুর মামুদ স্কুল এন্ড কলেজে প্রাপ্ত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ফলক উন্মচন করেন কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা।
বেলা ১২টায় কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী মিঠু,রায়পুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ,সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন,অভিভাবক,মোঃ শামসেল মৃধা ও জরিনা বেগমসহ প্রমুখ।

0 comments :
Post a Comment