চরভদ্রাসনের মাছের পোনা অবমুক্ত

লিয়াকত আলী (লাভলু) চরভদ্রাসন ঃ 
ফরিদপুরের চরভদ্রাসনে অর্থবছর ২০১৬/১৭ সালের রাজস্ব খাতের অর্থায়নে চরভদ্রাসন মৎস্য অফিস আজ সকাল ১০ ঘটিকায় গাজিরটেকের গজারিয়া স্পট থেকে শুরু করে চরভদ্রাসন উপজেলা পরিষদ পর্যন্ত মোট ১৩টি স্পটে মাছের পোনা অবমুক্ত করেণ। বেপারী ডাঙ্গী বেরী বাধের কুম, চর সালেপুর পূর্ব প্লাস্টার ভিলেজ পুকুর, চর সালেপুর পশ্চিম প্লাস্টার ভিলেজ পুকুর এ ২০ কেজি করে চর সুলতান পুর প্লাবন ভূমি লোহারটেক পুল ৮০ কেজি করে, চর অমরাপুর জামে মসজিদ পুকুর ৫০ কেজি , হেলিপোর্ট পুকুর ২৫ কেজি, হাসপাতাল পুকুর, চর গোপালপুর প্লাস্টার ভিলেজ পুকুর ৩০ কেজি করে, বাদুল্যা মাতুব্বর ডাঙ্গী মাদ্রাসা পুুকুর ১৫ কেজি, হাজি ডাঙ্গী মাদ্রাসা পুকুর ২৪ কেজি থানা পুকুর ১০ কেজি উপজেলা পরিষদ পুকুর ৩১.৭৪ কেজি করে মোট ৪৩৫.৭১৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। এসময় অন্যাণদের মাঝে উপস্থিত ছিলেন এজিএম বাদল আমিন (উপজেলা চেয়ারম্যান), ফারজানা সিদ্দিকা (উপজেলা ইউএনও), পারভেজ চৌধুরী ( সহকারি কমিশনার ভূমি) মালিক তানভীর আহম্মেদ (উপজেলা মৎস কর্মকর্তা) , কাউসার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসন এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment