সালথায় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করায় দুই যুবকের কারাদন্ড

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর):
ফরিদপুর জেলার সালথা উপজেলায় মনিরুল ইসলাম(১৯) ও সুমন ফকির (২২) নামে দুই যুবককে ২ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মনিরুল উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের ইছাহাক শেখের ছেলে এবং সুমন একই গ্রামের মোছলেম ফকিরের ছেলে। 

জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে যদুনন্দী পশ্চিম পাড়া এলাকায় বেআইনী সমাবেশ করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার সময় সালথা থানা পুলিশ সুমন ও মনিরুলকে আটক করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান তৎণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত উভয়কে ২ মাস করে  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment