মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর)  :  
“সন্ত্রাস নয়, শান্তি চাই- শঙ্কামুক্ত  জীবন চাই” গতকাল  সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক ম্যানেজিং কমিটির দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 মানববন্ধন ও আলোচনা সভায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ্ মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। বক্তব্য রাখেন সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন,  হাজি আব্দুল মালেক সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর, ম্যানেজিং কমিটির সদস্য মো. মুরাদুজ্জামান মুরাদ, জেসমিন আক্তার এমি, শিক্ষকদের মধ্যে আবুল খায়ের, হাবিবুর রহমান, দেবাশীষ সাহা, দিপঙ্কর পাল, প্রনব সরকার প্রমুখ। সভায় মধুখালী পাইলট উচ্চ বিধ্যালয়ে প্রায় ২হাজার শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবক জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী কার্যক্রামের অঙ্গিকার করেন। এ ছাড়া উপজেলার মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজ,আখচাষী  মহিলা ডিগ্রী কলেজ, নওপাড়া হাজী আঃ রহমান  আঃ করিম কলেজ,শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ, ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়, শ্রীপুর উচ্চ বিদ্যালয়,মেগচামী আদর্শ উচ্চ বিধ্যালয়, রইচ্ছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বাগাট উচ্চ বিদ্যালয়, গাজনা উচ্চ বিদ্যালয়, চিনিকল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচী  পালনের খবর পাওয়া গেছে। 

অপর দিকে  উপজেলার সরকারী বীরশ্রেষ্ঠ  মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজে জাতীয়  বিশ্ববিদ্যালয়  ঘোষিত কর্মসূচী পালিত হয় নাই । কলেজের  অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাহাবুব আলমের কাছে তার মোবাইলে  কর্মসূচী  পালন ন করার বিষয়ে  জানতে চাইলে তিনি বলেন  কর্মসূচীর ব্যাপারে  আমি কিছুই জানিনা । 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment