শাশুড়ীকে জামাইয়ের বিয়ে, শুনে অজ্ঞান মেয়ে

যেন এক অবাক করা ঘটনা।প্রেমে কোন বাঁধা মানে না সেটার যেনো প্রমাণ।সমাজ সংস্কৃতির সবকিছু ছাপিয়ে চলে প্রেমের শক্তিমান শিখা।তবে এবার প্রেমের ঘটনা একটু অন্যরকম।প্রেমের টানে নিজের মেয়ের স্বামীকেই প্রেম করে বিয়ে করলেন শাশুড়ি। নবদম্পতিকে ছাড়পত্র দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতও৷

এমনই প্রমাণ মিলল ভারতের বিহারের এক প্রত্যন্ত গ্রামে৷ ৷

৪২ বছরের আশা দেবীর স্বামী থাকেন দিল্লিতে৷ ১৯ বছরের মেয়ে ললিতার সঙ্গে তিনিই দেখে শুনে সুরজের বিয়ে দেন৷ সব ঠিকই ছিল৷ কিন্তু, কিছুদিন বাদেই সুরজ অসুস্থ হয়ে পড়েন৷ অসুস্থ জামাইকে দেখতে তাঁর বাড়িতেই থেকে যান আশা দেবী৷ সেই থেকেই দু’জনের প্রেমের সূত্রপাত৷

এরপর আশা দেবী নিজের বাড়িতে চলে এলেও ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন তাঁরা৷ সুরজ মাঝে মধ্যে আসতেনও আশা দেবীর সঙ্গে দেখা করতে৷ শ্বাশুড়ির সঙ্গে বিয়ে করার জন্য স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক ছেদ করে দেন সুরজ৷ দু’জনে স্থানীয় আদালতে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেন৷ সাক্ষ্য দেন আইনজীবীরাই৷

আশা দেবীকে বিয়ে করে সুরজ বাড়িতে নিয়ে এলে৷ দুই জনকে দেখে অজ্ঞান হয়ে যান ললিতা৷ খবর পেয়ে গ্রামে ফিরে এসেছিলেন আশাদেবীর স্বামীও৷ পঞ্চায়েতের দরবারে বিষয়টি নিয়ে যান তিনি৷ কিন্তু, পঞ্চায়েত রায় দেয় নবদম্পতির পক্ষেই৷ শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে দিল্লি চলে যান আশাদেবীর স্বামী৷
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment