ফরিদপুরে টর্ণেডোতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে ছিনিমিনি না করার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভয়াবহ টর্ণেডোতে ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টর্ণেডোতে ওই ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী (চাউল, শাড়ী, লুঙ্গিসহ নগদ টাকা) বিতরণকালে মন্ত্রী আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের নামে বরাদ্দের ত্রাণ নিয়ে কেউ ছিনিমিনি করলে বরদাস্ত করা হবেনা। এসময় তিনি বলেন, যতক্ষণ প্রয়োজন হবে সরকারীভাবে সাহায্য প্রদান অব্যাহত থাকবে। 

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহগমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২১ আগষ্ট ফরিদপুরের প্রায় ২০ টি গ্রামের উপর দিয়ে ভয়াবহ টর্ণেডো বয়ে যায়। এতে দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে নয়শ পরিবার সর্বস্ব হারায়। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment