ফরিদপুরে দেশের প্রথম কৃষি বিষয়ক এ-কার্ডের যাত্রা শুরু

ফরিদপুর প্রতিনিধি :
কৃষি ঋণ গ্রহনে ভোগান্তি লাঘব ও কৃষি উৎপাদনকে ত্বরান্বিত করাসহ কৃষক জনগোষ্ঠিকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে কৃষি বিষয়ক এ-কার্ডে
র যাত্রা শুরু হয়েছে।

বুধবার ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ৩০জন কৃষকের হাতে এ-কার্ড তুলে দেয়ার মাধ্যমে এ-কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস।

ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহছানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে ব্যাংক এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক  মো. আরফান আলী, সোসাইটি ডেভলপমেন্ট কমিটি (এসডিসি) এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এমপাওয়ার এর প্রধান নির্বাহী কর্মকর্তা মৃদুল চৌধুরী, কেয়ার বাংলাদেশ এর ইআরপিপি’র পরিচালক আনোয়ারুল হক বক্তব্য দেন। 

ঢাকা আহ্ছানিয়া মিশনের ইউএসআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পের উদ্যোগে সোসাইটি ডেভলপমেন্ট কমিটি (এসডিসি) ও ব্যাংক এশিয়া লিমিটেডের সহযোগিতায় এ-কার্ডের উদ্বেধণ ছাড়াও দিনব্যাপী মাল্টি-স্টেক হোল্ডার কর্মশালা, কৃষি বিষয়ক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউএসআইডি কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পের চিফ অফ পার্টি বিদ্যুৎ কে মহলদার জানান, ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার মোট এক হাজার ক্ষুদ্র কৃষককে এ কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের এক লাখ কৃষককে এ-কার্ডের আওতায় আনা হবে।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী জানান, এ-কার্ডের মাধ্যমে কৃষকরা ব্যাংক থেকে কৃষকরা প্রথম পর্যায়ে চাহিবামাত্র সর্বনি¤œ সুদে সর্বোচ্চ ২০ হাজার টাকা ঋণ নিয়ে কৃষি সামগ্রী ক্রয় করতে পারবেন।  লোন নিয়ে তাদের কৃষি কার্যক্রম পরিচালনা করতে পারবে। # 

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment